ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয় : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয় হবে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এমন কোনো বিষয়

2026-03-06T16:16:23+00:00
2026-03-06T16:16:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয় : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয় হবে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না।  

বৃহস্পতিবার (৫ মার্চ) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। 

তারা যা হারাতে পারে, তার সবকিছুই হারিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। 

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে যে মন্তব্য করেছিলেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও অযথা মন্তব্য বলে উল্লেখ করেন তিনি। 



তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে সাফ করে দিতে চান বলে মন্তব্য করেছেন।  

এসময় তিনি জানান, আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।


/ইউএমএইচ
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: