ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের শিরাজ শহরের জিবাশহরে এলাকায় একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং সংলগ্ন একটি খেলার মাঠে যুক্তরাষ্ট্র-ইরায়েলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত

2026-03-06T16:44:25+00:00
2026-03-06T16:44:25+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে হামলা, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের শিরাজ শহরের জিবাশহরে এলাকায় একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং সংলগ্ন একটি খেলার মাঠে যুক্তরাষ্ট্র-ইরায়েলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের এই হামলায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে ইরানের ফার্স নিউজ এজেন্সি সংবাদ প্রকাশ করেছে।

Advertisement
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী (অ্যাম্বুলেন্স পার্সোনেল) প্রাণ হারিয়েছেন।


অ্যাম্বুলেন্স স্টেশনের পাশেই একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু ও সাধারণ পথচারীর সংখ্যা অনেক বেশি বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরান এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অভিযানের শুরুতেই রাজধানী তেহরানে বি-২ বোম্বারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইসরায়েল সম্প্রতি এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করেছে।

সময়ের আলো/এআর
  বিষয়:   ইরান  অ্যাম্বুলেন্স  স্টেশন  হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: