ভারতে তেল পাচার রোধে সীমান্তে বিজিবির সতর্কতা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে ভারতে তেল

2026-03-06T17:16:00+00:00
2026-03-06T17:16:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভারতে তেল পাচার রোধে সীমান্তে বিজিবির সতর্কতা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:১৬ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার ঠেকাতে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার আলোকে হিলিসহ দিনাজপুর সেক্টরের আওতাধীন সব সীমান্তে বিজিবি সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। 

কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান বলেন, দেশের জ্বালানি সম্পদ যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।


বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠা-নামা চলছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু পাচারকারী অধিক মুনাফার আশায় গোপনে তেল পাচারের চেষ্টা করতে পারে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

বিজিবি আরও জানায়, অতীতেও বিভিন্ন সময় অসাধু চক্র সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দেশের সম্পদ রক্ষায় সীমান্তে এই কঠোর অবস্থান ও টহল কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ভারত  তেল  পাচার  রোধে  সীমান্ত  বিজিবি  সতর্কতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: