হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি হামলা, লেবাননে নিহত বেড়ে ১২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (৬ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের

2026-03-06T18:12:53+00:00
2026-03-06T18:12:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি হামলা, লেবাননে নিহত বেড়ে ১২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৮০)
লেবাননের নিহতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। সংগৃহীত ছবি
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ৬৮৩ জন।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে বলেছে, তাদের উত্তরের সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলো থেকে সরে যেতে হবে।


ইসরায়েলের সতর্কবার্তার পর হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে। 

বহু বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে বৈরুতের সমুদ্রসৈকতে। তাদের মধ্যে ৬১ বছর বয়সী ইউসুফ বলেন, আপনি বাঁচবেন কি না, সেটা এখন ভাগ্যের ওপর নির্ভর করছে। কেন এই যুদ্ধ? 


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  হিজবুল্লাহ  ইসরায়েল  হামলা  লেবানন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: