শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে বেকায়দায় পড়া ৩ ইরানি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে ৩ ইরানি জাহাজ। ৯ ও ১৩ই মার্চ প্রবেশের অনুমতি চেয়ে

2026-03-06T19:24:12+00:00
2026-03-06T19:24:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে বেকায়দায় পড়া ৩ ইরানি জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:২৪ পিএম 
সংগৃহীত ছবি
শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে ৩ ইরানি জাহাজ।  ৯ ও ১৩ই মার্চ প্রবেশের অনুমতি চেয়ে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের কাছে আবেদন করে বেকায়দায় পড়া জাহাজগুলো। 

শুক্রবার (৬ মার্চ) কয়েকজন নির্বাচিত সাংবাদিকের জন্য সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দিশানায়েকে।

তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি ইরান শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৯ থেকে ১৩ই মার্চের মধ্যে তিনটি জাহাজ দ্বীপরাষ্ট্রের বন্দরে প্রবেশের অনুমতি চেয়েছিল। 


প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, জাহাজগুলো এরই মধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছে অবস্থান করছিল ও মানবিক অনুরোধে জাহাজের দুই কর্মকর্তাকে দেশে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, চলমান বা ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা কিংবা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।

সময়ের আলো/এআর


  বিষয়:   শ্রীলঙ্কা  অনুমতি  জাহাজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: