খাল থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর কৌশিক বড়ুয়া বাঁধন (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৬

2026-03-06T20:32:42+00:00
2026-03-06T20:39:14+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খাল থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ৮:৩৯ পিএম
কৌশিক বড়ুয়া বাঁধন। সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর কৌশিক বড়ুয়া বাঁধন (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের রেজুরকুল এলাকার রেজুখাল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার পতন বড়ুয়ার ছেলে।

Advertisement
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল থেকে বাঁধনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে তার বাবা পতন বড়ুয়া উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নিখোঁজের সংবাদ ছড়িয়ে দেওয়া হয়।

রাত ১০টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, সন্ধ্যার সময় তারা রেজুখালের মোহনায় একটি বরই গাছের নিচে বরই পেড়ে খাচ্ছিল। পরে কোনো একসময় বাঁধন খালে পড়ে যায় বলে সে দাবি করে। তবে ভয় পেয়ে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে কাউকে জানায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে খালপাড় এলাকায় জড়ো হন স্থানীয়রা। নিখোঁজ বাঁধনকে খুঁজে পাওয়ার আশায় রাতভর উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটান তারা। একইসঙ্গে স্থানীয় বৌদ্ধ বিহারে প্রার্থনা ও ত্রিপিটক পাঠ করা হয়।
শুক্রবার সকালে খালের পানিতে বাঁধনের মরদেহ ভাসতে দেখা গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।


স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ— তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। তবে এ ঘটনাকে ঘিরে এলাকায় ‘অলৌকিক’ কুসংস্কার ছড়ানো ঠিক নয়।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা পতন বড়ুয়া ও মা শিখা বড়ুয়া। সন্তানের মরদেহ উদ্ধারের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   খাল  নিখোঁজ  স্কুলছাত্র  লাশ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: