গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমের সমস্যার সমাধান করতে হলে এর এ্যানাটমি সঠিকভাবে বুঝতে হবে। কোনো সমস্যার ডায়াগনোসিস সঠিকভাবে না হলে এর ট্রিটমেন্ট সঠিক হবে না।’
তিনি বলেন, ‘ইনফরমেশন শেয়ারিং এখন একটি হাইব্রিড সিস্টেমে আছে। বর্তমানে ডিভাইস বেজড সোসাইটিতে ইনফরমেশন শেয়ারিং হচ্ছে অনেক বেশি। তাই সরকারকে আধুনিক সেবা দিতে হলে ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে। সেটা করতে পারলে গ্রাম পর্যায়েও মেধা বিকশিত হওয়ার সুযোগ পাবে।’
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/কেএইচও