চকলেট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে আটক

প্রতিনিধি (রাজশাহী) বাগমারা

সারাদেশ

রাজশাহীর বাগমারায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমরান হোসেন আলভি (২৩) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি

2026-03-06T22:06:39+00:00
2026-03-06T22:06:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চকলেট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে আটক
প্রতিনিধি (রাজশাহী) বাগমারা
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:০৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর বাগমারায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমরান হোসেন আলভি (২৩) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া দত্তপাড়া গ্রামের গোলাম মোস্তাফার ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক। 

শুক্রবার (৬ মার্চ) দুপুরে ইউনিয়নের রামরামা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই শিশু বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় স্থানীয় মুদি দোকানের পাশে বসে একটি মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করছিলেন নির্মাণ শ্রমিক ইমরান হোসেন আলভি। শিশুটি তার কাছে গেলে তাকে ফোনে গেম খেলতে দেওয়ার প্রলোভন দেখান। 

এছাড়া দোকান থেকে চকলেট কিনে দেওয়া হবে বলেও জানান। এসব প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকান থেকে কিছু দূরে ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুকে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত ইমরান হোসেন আলভিকে ধরে ফেলে। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে। 


স্থানীয়রা জানান, আটক যুবক পেশায় নির্মাণ শ্রমিক। তার বাড়ি একই ইউনিয়নে হলেও দুই মাস আগে শিশুর গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করছেন। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম সময়ের আলোকে বলেন, এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ 



  বিষয়:   চকলেট  দেওয়ার  প্রলোভন  শিশু  ধর্ষণ  চেষ্টা  যুবক  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: