খামেনির স্মরণে ঢাকায় শোক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ উপলক্ষ্যে শোক মজলিস ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ মার্চ) রাজধানী ঢাকায়

2026-03-06T22:35:58+00:00
2026-03-06T22:35:58+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
খামেনির স্মরণে ঢাকায় শোক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:৩৫ পিএম 
ঢাকায় শোক মজলিস ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : সময়ের আলো
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ উপলক্ষ্যে শোক মজলিস ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) রাজধানী ঢাকায় এ সভার আয়োজন করা হয়। 

Advertisement
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি শাহাবুদ্দীন মাশায়েখী রাদ ও ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীরমোহাম্মাদী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইয়্যেদ ইবরাহীম খলীল রাজাভী।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা বিশ্ব ব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 

তারা বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বর্বর হামলা থেকে দেশটির নিরপরাধ শিশুরাও রেহায় পাচ্ছে না। এই হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর চরম আঘাত। এরফলে মধ্যপ্রাচ্যজুড়ে যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, তার পরিণতি হতে পারে ভয়াবহ। 

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাসে এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

সমাবেশে বক্তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তারা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানান।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইরান  আয়াতুল্লাহ  আলী  খামেনি  শোক  মজলিস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: