বলিউড ছাড়ার ঘোষণা ইরানি মডেলের

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ইরানি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। সম্প্রতি তিনি বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন। মুম্বাইয়ে দীর্ঘদিন কাজ করলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি

2026-03-06T22:53:45+00:00
2026-03-07T10:15:13+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বলিউড ছাড়ার ঘোষণা ইরানি মডেলের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:৫৩ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ১০:১৫ এএম
ইরানি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। সংগৃহীত ছবি
ইরানি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। সম্প্রতি তিনি বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন। মুম্বাইয়ে দীর্ঘদিন কাজ করলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত হতাশার কারণে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

মান্দানা জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান। এরপর তিনি মডেলিংয়ের পাশাপাশি বলিউডেও বেশ কিছু কাজ করেন। তবে, এই অভিনেত্রী বর্তমান পরিস্থিতিতে নিজের কর্মক্ষেত্র নিয়েই হতাশা প্রকাশ করেছেন। 

Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার পর নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মান্দানা। 

তিনি বলেন, ‘ভবিষ্যতে একটি স্বাধীন ইরান দেখতে চান, যেখানে নারীরা নিজেদের ইচ্ছেমতো জীবনযাপন করতে পারবেন।’ 

মান্দানা আরও বলেন, ‘ইরানের বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করায় অনেকের বিরাগভাজন হয়েছেন তিনি। এর ফলে, বলিউডে অনেক বন্ধুকেও হারিয়েছেন।’ 

তার মতে, ‘গত দুই মাসে মুম্বাইয়ে যতটা একাকীত্ব অনুভব করেছি, আগে কখনো করিনি। আমার অনেক বন্ধু ছিল, কিন্তু ইরান নিয়ে খোলাখুলি মত প্রকাশ করায় অনেক তথাকথিত বন্ধুকে হারিয়েছি।’ 

সময়ের আলো/কেএইচও/এনএ 
  বিষয়:   বলিউড  ছাড়ার ঘোষণা  ইরানি মডেলের 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: