৪ ইরানি গুপ্তচর লন্ডনে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে ৪ ইরানি গুপ্তচর গ্রেফতার করা হয়েছে।লন্ডনের বিভিন্ন এলাকায় ইহুদি সম্প্রদায়ের স্থান ও ব্যক্তিদের ওপর

2026-03-06T22:56:42+00:00
2026-03-06T22:59:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
৪ ইরানি গুপ্তচর লন্ডনে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:৫৬ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ১০:৫৯ পিএম
সংগৃহীত ছবি
ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে ৪ ইরানি গুপ্তচর গ্রেফতার করা হয়েছে।  

লন্ডনের বিভিন্ন এলাকায় ইহুদি সম্প্রদায়ের স্থান ও ব্যক্তিদের ওপর নজরদারি করার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ১ ইরানি এবং ৩ জন দ্বৈত নাগরিকত্বভুক্ত ব্রিটিশ-ইরানি। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে যুক্তরাজ্যের বারনেট, ওয়াটফোর্ড ও হ্যারোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৬ মার্চ) লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে তদন্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশিং প্রধান কমান্ডার হেলেন ফ্ল্যানাগান। 

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন সম্প্রদায়সহ সাধারণ মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, তল্লাশি অভিযান এখনো চলমান রয়েছে তবে এর মধ্যেও কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।

পুলিশ আরও জানায়, বর্তমানে গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও একই অভিযোগে দেশটির হ্যারো শহর থেকে আরো ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তাদের মধ্যকার একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

গ্রেফতার মোট ১০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই লন্ডনে এই গুপ্তচরবৃত্তির অভিযোগ ও গ্রেফতারের ঘটনাটি ঘটল। 

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ইরান  গুপ্তচর  লন্ডন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: