মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা এখন চরম সীমায়। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে ইরান।
বাংলাদেশ সময় শনিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।
হামলার পরপরই ইসরায়েলের মধ্যাঞ্চলের বাসিন্দাদের জীবন বাঁচাতে দ্রুত বোমা শেল্টারে আশ্রয় নেওয়ার জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
এর ঠিক এক ঘণ্টা আগেও একবার মিসাইল ছুড়েছিল তেহরান, যা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
সময়ের আলো/আরবিএন