৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৮টা ৫০

2026-03-07T09:54:45+00:00
2026-03-07T09:54:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৫৪ এএম 
দৌলতদিয়া-পাটুরিয়া বন্ধ থাকা ফেরি বাহন নিয়ে ছেড়েছে। ছবি : সময়ের আলো
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে ফাল্গুনের মাঝামাঝিতে হঠাৎ ঘন কুয়াশার কারণে ভোরে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে এতে দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরি মাঝ নদী ও ঘাটে নোঙর করে রাখা ছিল। যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় সাময়িক দুর্ভোগে পড়েছিল যাত্রীরা। 


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ৫টা ৫০ মিনিট থেকে সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দৌলতদিয়া  পাটুরিয়া  নৌপথ  ফেরি চলাচল  স্বাভাবিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: