উজবেকিস্তানকে হারাতে পার্থের পথে ঋতুপর্ণারা

ক্রীড়া ডেস্ক

খেলা

নারী এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচের ভেন্যু অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল পার্থ। সিডনি থেকে যার

2026-03-07T10:50:34+00:00
2026-03-07T10:50:34+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
উজবেকিস্তানকে হারাতে পার্থের পথে ঋতুপর্ণারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৫০ এএম 
নারী এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। সংগৃহীত ছবি
নারী এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচের ভেন্যু অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল পার্থ। সিডনি থেকে যার বিমানে দূরত্ব চার ঘণ্টারও বেশি। ৯ মার্চ পার্থে ম্যাচ খেলতে বাংলাদেশ দল শনিবার (৭ মার্চ) সিডনি ছাড়ছে। 


ইতোমধ্যে সিডনি বিমানবন্দরে এসেছে বাংলাদেশ কন্টিনজেন্ট। পার্থ সময় আড়াইটায় পৌঁছানোর কথা আফিদা-ঋতুপর্ণাদের। সিডনি থেকে পার্থের সময় তিন ঘণ্টা পিছিয়ে এবং বাংলাদেশের চেয়ে দুই ঘণ্টা এগিয়ে। 

পার্থে বাংলাদেশ দল শনিবার অনুশীলন করবে কি না এখনও ঠিক হয়নি। উজবেকিস্তান দলও আজ পার্থ যাচ্ছে। 

কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে উজবেকিস্তানকে হারাতেই হবে। পাশাপাশি নজর রাখতে হবে অন্য দুটি গ্রুপের দিকেও। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   উজবেকিস্তানকে হারাতে  পার্থের পথে ঋতুপর্ণারা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: