ট্রেনে ঈদ যাত্রা : ১৭ মার্চের টিকিট মিলছে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতরের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৭ মার্চ) ঘরমুখো মানুষের

2026-03-07T12:33:45+00:00
2026-03-07T12:33:45+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ট্রেনে ঈদ যাত্রা : ১৭ মার্চের টিকিট মিলছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৭ মার্চ) ঘরমুখো মানুষের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে মিলছে আগামী ১৭ মার্চের ট্রেনের টিকিট। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।


ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫ ও ১৬ মার্চের টিকিট বিক্রি হয়েছে যথাক্রমে ৩, ৪, ৫ ও ৬ মার্চ। এ ছাড়া ৮ ও ৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।

এ ছাড়া ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের অগ্রিম টিকিট। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট।

সময়ের আলো/জোই

  বিষয়:   ট্রেন  ঈদ যাত্রা  টিকিট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: