গাজা ও সুদানের রোজাদারদের সহায়তায় ‘টিম হাফেজ্জী’

আন্তর্জাতিক ডেস্ক

বিবিধ

পবিত্র রমজান উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজা ও সংকটাপন্ন সুদানে প্রায় দেড় লাখ রোজাদারের জন্য ধারাবাহিক মানবিক সহায়তা কার্যক্রম রিচালনা করছে হাফেজ্জী

2026-03-07T12:35:59+00:00
2026-03-07T17:26:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
গাজা ও সুদানের রোজাদারদের সহায়তায় ‘টিম হাফেজ্জী’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৫:২৬ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র রমজান উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজা ও সংকটাপন্ন সুদানে প্রায় দেড় লাখ রোজাদারের জন্য ধারাবাহিক মানবিক সহায়তা কার্যক্রম রিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)।

সংস্থাটির একটি প্রতিনিধি দল বর্তমানে মিশরে অবস্থান করে গাজা ও সুদান এবং রাফা সীমান্তকেন্দ্রিক চলমান কার্যক্রম তদারকি করছে।

গাজায় ১০ হাজার পরিবারের মধ্যে ২৫ কেজি করে আটা বিতরণ। পাশাপাশি রাফা সীমান্ত দিয়ে মিশরে প্রবেশ করা গাজাবাসীদের চিকিৎসা সহায়তা, খাদ্য প্যাকেজ বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গাজা ও সুদানের বাইরে বাংলাদেশে সংস্থাটি অসহায় মানুষের স্বাবলম্বীকরণ, চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের সহযোগিতা, নওমুসলিমদের সহায়তা এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

 
রমজান উপলক্ষে দেশে এক হাজার অসহায় পরিবারের মধ্যে বাজার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের ভঙ্গুর অবস্থায় থাকা মাদ্রাসাগুলোর এতিম ও লিল্লাহ বোর্ডিংয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। 

সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ জানান, মানবতার সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রমজানজুড়ে গাজা, সুদান ও বাংলাদেশে ইফতার, খাদ্য সহায়তা ও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   গাজা  সুদান  রোজাদারদ  বাংলাদেশ  হাফেজ্জী 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: