রাতে ইরানের ওপর এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ : স্কট বেসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর দখলকার ইসরায়েল-আমেরিকার আগ্রাসনে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের প্রিতিটি দেশ। যদিও ইরানে হামলার তীব্রতা বৃদ্ধির ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

2026-03-07T12:56:27+00:00
2026-03-07T21:44:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রাতে ইরানের ওপর এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ : স্কট বেসেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:৫৬ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৯:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংগৃহীত ছবি
ইরানের ওপর দখলকার ইসরায়েল-আমেরিকার আগ্রাসনে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের প্রিতিটি দেশ। যদিও ইরানে হামলার তীব্রতা বৃদ্ধির ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার অর্থমন্ত্রী জানালেন, দেশটিতে আজ রাতেই হবে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ কর্মসূচি। 

ইরানের ওপর শনিবার (৭ মার্চ) রাতে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। 


মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা। 

স্কট বেসেন্ট জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষতি হবে’। 

তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’ 

এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইরান  বৃহত্তম বোমাবর্ষণ  স্কট বেসেন্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: