আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে বেজে উঠল ৭ মার্চের ভাষণ

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রচার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টে সরকার

2026-03-07T16:26:04+00:00
2026-03-07T16:27:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে বেজে উঠল ৭ মার্চের ভাষণ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৪:২৭ পিএম
সংগৃহীত ছবি
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রচার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টে সরকার পতনের পর এই প্রথম পরিত্যক্ত ওই পার্টি অফিসে বাজল সেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।

শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষণের বাজানোর একটি ভিডিও আপলোড করেন। 

৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্র একটি মাইকে প্রচার হচ্ছে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ। সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে মাইক লাগানোর ভিডিওটি নিজেদের ফেসবুক আইডিতে প্রচার করেন।


এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক মুঠোফোনে বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাষণ বাজানো বিষয়টি আমরা শুনছি। তবে জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।

সময়ের আলো/আআ



  বিষয়:   আওয়ামী  লীগ  ভাঙা  কার্যালয়  বেজে  ভাষণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: