তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী

2026-03-07T17:02:23+00:00
2026-03-07T17:02:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:০২ পিএম 
সংগৃহীত ছবি
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের মোতায়েন-পূর্ববর্তী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে বলেও মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয়েছে। 

ইউএস নেভাল ইনস্টিটিউট বলেছে, জাতীয় দায়িত্ব পালনের আগে রণতরীটি এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ও এর বিমান শাখা ‘সমন্বিত প্রশিক্ষণ মহড়া শেষ করেছে। এ ধরনের মহড়া সব ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেই করতে হয়। 

বিমানবাহী রণতরী ও সঙ্গে থাকা যুদ্ধজাহাজের বহরকে একসঙ্গে ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ বলা হয়।
 
ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি শিগগিরই মোতায়েন করা হবে এবং এরপর সেটি পূর্ব ভূমধ্যসাগরের পথে যাত্রা করবে বলেও ফক্স নিউজের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে।
 
মোতায়েন করা হলে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী হবে মধ্যপ্রাচ্যের ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। 

বাকি দুই রণতরী হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও ইউএসএস আব্রাহাম লিঙ্কন। 

এই দুই জাহাজ এতদিন পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। এখন সেখান থেকে সরিয়ে এটাকে লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয় টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে। 
 
তবে ইরানে হামলার জন্য এখন আরব সাগরে অবস্থান করছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর আগে রণতরীটি ইরানের উপকূলের কাছাকাছি হলে দুইবার ইরানের হামলার শিকার হয়।
 
ইরানের সেনাবাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বৃহস্পতিবার জানায়, ওমান সাগরে মার্কিন বিমানবাহী রণতরীটি তাদের ড্রোন হামলার শিকার হয়ে পালিয়েছে। 

সংস্থাটির মুখপাত্র বলেন, রণতরীটি ওমান সাগরে ইরানের সমুদ্রসীমা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এসে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। 

তখন আইআরজিসির নৌবাহিনীর ড্রোন হামলায় রণতরীটিকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের দাবি অনুযায়ী, হামলার পর রণতরীটি ডেস্ট্রয়ারসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে জাহাজটি এখন ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।
 
গত রোববার (১ মার্চ) আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ এর অংশ হিসেবে ওই মার্কিন রণতরীকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে।
 
তবে ইরানের দাবি অস্বীকার করে একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীতে আঘাত করেনি এবং জাহাজটি স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ইরান  মধ্যপ্রাচ্য  বিমানবাহী  রণতরী  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: