রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

শ্বাসকষ্ট রোগে আক্রান্তরা চিকিৎসকের পরামর্শে ইনহেলার ব্যবহার করেন। মূলত শ্বাসকষ্ট প্রতিরোধে ইনহেলার ব্যবহার করা হয়। শ্বাসকষ্টের রোগীকে বিশেষ পদ্ধতিতে মুখের

2026-03-07T17:06:16+00:00
2026-03-07T17:06:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম 
শ্বাসকষ্ট প্রতিরোধে ইনহেলার ব্যবহার করা হয়। ছবি : সংগৃহীত
শ্বাসকষ্ট রোগে আক্রান্তরা চিকিৎসকের পরামর্শে ইনহেলার ব্যবহার করেন। মূলত শ্বাসকষ্ট প্রতিরোধে ইনহেলার ব্যবহার করা হয়। শ্বাসকষ্টের রোগীকে বিশেষ পদ্ধতিতে মুখের ভেতরভাগে স্প্রে করতে হয়। এতে শ্বাসরুদ্ধ জায়গাটি প্রশস্ত হয়ে যায়। ফলে শ্বাস চলাচলের কষ্ট দূর হয়। যদিও স্প্রে করার সময় ওষুধটি গ্যাসের মতো দেখায়, কিন্তু বাস্তবে এটি দেহবিশিষ্ট তরল ওষুধ। তাই মুখের ভেতরে স্প্রে করার কারণে রোজা ভেঙে যাবে। সেহরির শেষ সময় এবং ইফতারের প্রথম সময় ইনহেলার ব্যবহার করলে যদি তেমন অসুবিধা না হয় তবে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। কিন্তু অসুস্থতা বেশি হওয়ার কারণে যদি দিনেও ব্যবহার করা জরুরি হয় তা হলে তখন ব্যবহার করতে পারবে। সে ক্ষেত্রে করণীয় হচ্ছে-

১. ওজরের কারণে দিনের বেলা ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকা। 
২. পরবর্তীতে রোগ ভালো হলে এর কাজা করে নেওয়া। 
৩. আর ওজর যদি আজীবন থাকে তা হলে ফিদিয়া আদায় করতে হবে। 


অনেককে বলতে শোনা যায় ইনহেলার অতি প্রয়োজনে ব্যবহার করা হয়, তাই এতে রোজা ভঙ্গ হবে না। তাদের এ কথাটি সঠিক নয়। কেননা কেউ যদি ক্ষুধার তাড়নায় মৃত্যুমুখে পতিত হয়ে অতি প্রয়োজনে কিছু খেয়ে ফেলে, তা হলে অতি প্রয়োজনে খাওয়ার কারণে রোজা ভেঙে যাবে। 

সুতরাং ইনহেলার অতি প্রয়োজনে ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে এবং পরে রোজার কাজা করতে হবে। (মাজমাউল আনহুর : ১/৩৬৬; রদ্দুল মুহতার : ২/৩৯৫; হেদায়া : ১/১২০)

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রোজা  ইনহেলার 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: