প্রবাসীদের জন্য বিশেষ হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তার

2026-03-07T17:31:20+00:00
2026-03-07T17:31:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রবাসীদের জন্য বিশেষ হটলাইন চালু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম 
হোলি উৎসব অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সময়ের আলো
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি বিশেষ হটলাইন চালু করেছে।

শনিবার (৭ মার্চ) সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ফ্লাইট বাতিলসহ নানা কারণে বিপাকে পড়া প্রবাসীরা মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী তাদের সহায়তা করবে। 

প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের ঘটনায় যেসব প্রবাসী নিহত হয়েছেন, তাদের বিষয়ে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছেন।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় মণিপুরী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   প্রবাসীকল্যাণ  বৈদেশিক  কর্মসংস্থান  মন্ত্রণালয় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: