নওগাঁর ধামইরহাট এলাকায় ধর্ষণের শিকার এক শিশুর সব চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নিয়েছেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।
শনিবার (৭ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দেখতে গিয়ে তিনি শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।
জানা যায়, সম্প্রতি ধামইরহাট এলাকায় এক মর্মান্তিক ঘটনায় শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় চিকিৎসা ব্যয় নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েন।
এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। তিনি বলেন, শিশুটির সুস্থতা আমাদের সবার কাম্য। তার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে দেখভাল করবো।
এ সময় তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয়রা জানান, এমন দুঃসময়ে একজন তরুণ নেতার এই মানবিক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তারা আশা করছেন, শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং অপরাধীরা দ্রুত শাস্তির মুখোমুখি হবে।
এ সময় নওগাঁ জেলা যুবদলের সদস্য পারভেজ, সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আরিফুল হক রানা ও ছাত্রনেতা শাকিল উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ