৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো বাকৃবি ছাত্রশিবির

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি

সারাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের

2026-03-07T20:23:24+00:00
2026-03-07T20:33:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো বাকৃবি ছাত্রশিবির
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৮:৩৩ পিএম
বাকৃবি ছাত্রশিবিরের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান। ছবি : সময়ের আলো
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিভিন্ন অনুষদের ৫০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি আবু নাছির ত্বোহা, সেক্রেটারি আব্দুল আল মঈন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিরা রমজানের তাৎপর্য, শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, রমজান মানুষকে আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার গুরুত্বও তুলে ধরেন তারা।

আবু নাছির ত্বোহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা যখনই কোনো অন্যায় দেখবেন, তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন; লেখালেখি করবেন। আমরা এমন এক উন্নত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি, যা হবে পুরোপুরি বৈষম্যহীন। 

তিনি আরও বলেন, এই বৈষম্যহীন দেশ গড়ার দায়িত্ব শুধু ছাত্রশিবিরের নয়, বরং আমাদের প্রত্যেকের। আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে অন্যায়, অত্যাচার আর জুলুমের কোনো স্থান থাকবে না। তাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের প্রকৃত দেশপ্রেমিক হতে হবে। আমাদের প্রতিটি কাজ হতে হবে আর্তমানবতার সেবায় এবং একমাত্র মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   বাংলাদেশ  কৃষি  বিশ্ববিদ্যালয়  বাকৃবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: