ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানয়েছে সংযুক্ত আরব আমিরাত। স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত গণনার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ

2026-03-07T21:36:33+00:00
2026-03-07T21:36:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম 
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানয়েছে সংযুক্ত আরব আমিরাত। ছবি : সংগৃহীত
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানয়েছে সংযুক্ত আরব আমিরাত। স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত গণনার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। 

শারজাহ একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করতে পারে। সেই হিসাবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে ২০ মার্চ (শুক্রবার)।

জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ১৮ মার্চ (বুধবার) রমজানের ২৯তম দিন এবং চাঁদ দেখার রাত। তবে ওই দিন পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে।


তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের সময় ভোর ৪টা ২৪ মিনিটে শারজাহর আকাশে নতুন চাঁদ উঠবে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদটির বয়স হবে প্রায় ১৪ ঘণ্টা ৬ মিনিট। সূর্য থেকে এর কৌণিক দূরত্ব থাকবে ৬ দশমিক ৫ ডিগ্রি এবং দিগন্ত থেকে এর উচ্চতা হবে ৬ ডিগ্রি। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে।

সবকিছু মিলিয়ে একাডেমি এই সিদ্ধান্তে পৌঁছেছে, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে যেসব দেশ প্রযুক্তি বাদ দিয়ে খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেখানে স্থানীয় পর্যবেক্ষণ সাপেক্ষে শনিবার (২১ মার্চ) ঈদ হতে পারে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ঈদুল ফিতর  আরব আমিরাত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: