শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার

2026-03-07T22:43:44+00:00
2026-03-07T22:50:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৪৩ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ১০:৫০ পিএম
শাহবাগ থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকে ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়।

এ সময় রিকশার মধ্যে থাকা সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজতে শোনা যায়। পাশে ইমিসহ বামপন্থী ছাত্রসংগঠনের কয়েকজনকে দেখা গেছে।


এর আগে, বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের বিপরীত পাশের সড়কে আমতলার দক্ষিণ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেজে উঠেছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।

বিগত আওয়ামী লীগ সরকার ৭ মার্চ দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছিল। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকলেও হঠাৎ শেখ মুজিবের ভাষণ বেজে ওঠায় প্রশ্ন উঠেছে প্রশাসন নীরব ভূমিকা পালন করার কারণ কী! কেউ কেউ কৌতুহলী হয়ে প্রশ্ন করছেন আওয়ামী লীগ কি ফিরে এলো!

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   শেখ মুজিব  ভাষণ  শাহবাগ  থানা ঘেরাও 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: