শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে ছাত্রলীগ ট্যাগ দিয়ে একজনকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের শিকার ব্যক্তি হলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (৭ মার্চ) রাতে শাহবাগ থানার ভেতরে এই মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে আব্দুলাহ আল মামুনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নি।
এর আগে, রাজধানীর চানখারপুলে সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকের ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার সামনে মাইকে করে ৭ই মার্চের ভাষণ বাজান ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। এই ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে ডাকসুর নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
/এমএইচআর