ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে জামায়াত কর্মী নিহত

রাজশাহী (মোহনপুর) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর মোহনপুর উপজেলার সাকোঁয়া গ্রামের মডেল মসজিদের এক বৈঠকে ঈদগাহে কোন ইমাম ঈদের নামাজ পড়াবেন তা নিয়ে বিএনপি ও জামায়াত

2026-03-08T01:51:50+00:00
2026-03-08T01:51:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে জামায়াত কর্মী নিহত
রাজশাহী (মোহনপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১:৫১ এএম 
ফাইল ছবি
রাজশাহীর মোহনপুর উপজেলার সাকোঁয়া গ্রামের মডেল মসজিদের এক বৈঠকে ঈদগাহে কোন ইমাম ঈদের নামাজ পড়াবেন তা নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মতবিরোধ তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হট্টোগোল বেঁধে ঘটনাস্থলে সাকোঁয়া গ্রামের মৃত মালা বক্স এর ছেলে আলাউদ্দিন (৫৫) নামের এক জামায়াত কর্মী নিহত হন। 

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেলে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত কর্মীদের রাস্তা অবরোধের খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে সরে যান। 

পরে জামায়াতের নেতাকর্মীরা স্থানীয় বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে আগুন জালিয়ে দেয় ও পুনরায় রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করতে দেখা যায়। তবে এঘটনায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বক্তব্য তৎক্ষনাৎ জানা যায়নি। 

/এমএইচআর 


  বিষয়:   ঈদগাহ  ইমাম  জামায়াত  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: