রকস্টার শাকিবের সঙ্গী সাবিলা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

তাণ্ডবের পর আরও একটি নতুন সিনেমায় জুটি বাঁধছেন শাকিব খান-সাবিলা নূর। সিনেমাটির নাম ‘রকস্টার’। এটি নির্মাণ করছেন আজমান রুশো। আগামী

2026-03-08T04:06:51+00:00
2026-03-08T04:06:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
রকস্টার শাকিবের সঙ্গী সাবিলা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:০৬ এএম 
আরও একটি নতুন সিনেমায় জুটি বাঁধছেন শাকিব খান-সাবিলা নূর। ছবি : সংগৃহীত
তাণ্ডবের পর আরও একটি নতুন সিনেমায় জুটি বাঁধছেন শাকিব খান-সাবিলা নূর। সিনেমাটির নাম ‘রকস্টার’। এটি নির্মাণ করছেন আজমান রুশো। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমার কয়েকজন অভিনেত্রীর নাম শোনা গেলেও প্রধান নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। তাকে শাকিব খানের প্রেমিকার চরিত্রে দেখা যাবে। সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। 

জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু হবে মালয়েশিয়ায়। টিমের একটি বড় অংশ ইতিমধ্যে দেশটিতে অবস্থান করছে এবং বিভিন্ন লোকেশনে রেকি শুরু হয়েছে। সিনেমার টিম সূত্রে জানা যায়, শাকিব খান ও সাবিলা নূর ঈদের পর মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন। এরপর চলতি মাসেই শুরু হবে শুটিং।

ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঈদের এই বিগ বাজেটের সিনেমাটি বড়পর্দায় বিশেষ ধামাকা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। সিনেমাটি পিনহুইল প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন সাবিলা নূর। সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়। এই সিনেমার মধ্য দিয়েই বড়পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। এরপর ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেন তিনি। 

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক। এতে ফুটে উঠেছে এক নস্টালজিক রেলস্টেশনের আবহ যেখানে ট্রেনযাত্রার ভেতর দিয়ে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন চরিত্রকে। ফার্স্টলুকে একদম সাধারণ বাঙালি নারীর চরিত্রে ধরা দিয়েছেন সাবিলা নূর। আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। 



  বিষয়:   রকস্টার  শাকিব  সাবিলা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: