কুর্দিরা ইরান যুদ্ধে জড়িত হোক, এমনটা চান না ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না কুর্দিরা ইরান যুদ্ধে জড়িত হোক, তারা মারা পড়ুক।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যম

2026-03-08T05:43:48+00:00
2026-03-08T05:43:48+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কুর্দিরা ইরান যুদ্ধে জড়িত হোক, এমনটা চান না ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৪৩ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না কুর্দিরা ইরান যুদ্ধে জড়িত হোক, তারা মারা পড়ুক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছিল।

Advertisement
ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করতে গোপন পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। 

তবে দেশটির ট্রাম্প বলেছেন, কুর্দিরা জড়িত হলে এ যুদ্ধ আরও জটিল হবে। তিনি যুদ্ধ আর জটিলও চান না। 

সাংবাদকিদের তিনি বলেছেন, কুর্দিরা জড়িত হোক আমরা চাই না। কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে এরচেয়ে আর জটিল করতে চাই না।

তাহলে কি কুর্দিদের ইরানে পাঠানো বিষয়টি উড়িয়ে দিচ্ছেন? এমন প্রশ্ন করলে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না কুর্দিরা আহত হোক, নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। তারা যুদ্ধে যেতে চায়। কিন্তু আমি তাদের বলেছি, না আপনাদের যুদ্ধে চাই না। কুর্দিরা জড়িত না হয়েই এ যুদ্ধ অনেক জটিল হয়ে গেছে।

/এমএইচআর 
  বিষয়:   কুর্দি  ট্রাম্প  ইরান  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: