নরওয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।রোববার (৮ মার্চ) স্থানীয় সময় রাত ১টার

2026-03-08T08:44:32+00:00
2026-03-08T08:44:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নরওয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:৪৪ এএম 
সংগৃহীত ছবি
নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (৮ মার্চ) স্থানীয় সময় রাত ১টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে অসলো পুলিশ। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল এবং কারা এজন্য দায়ী তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

তবে বলা হয়েছে যে নরওয়ে পুলিশ নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেখানে বিস্ফোরণ ঘটেছে— সেখানে এবং তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।

তবে নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের সঙ্গে এই যুদ্ধের কোনো যোগ আছে কি-না, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি অসলোর পুলিশের কোনো কর্মকর্তা। সূত্র : এএফপি, গালফ নিউজ

সময়ের আলো/জোই


  বিষয়:   নরওয়ে  যুক্তরাষ্ট্রে  দূতাবাস  বিস্ফোরণ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: