ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোজা প্রায় অর্ধেকের বেশি শেষ। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি

2026-03-08T10:07:40+00:00
2026-03-08T10:07:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:০৭ এএম   (ভিজিট : ১৫৫)
প্রতীকী ছবি
রোজা প্রায় অর্ধেকের বেশি শেষ। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৮ মার্চ) ষষ্ঠ দিনের মতো বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। 

সকাল ৮টা থেকে আগামী ১৮ মার্চের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট। 


রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গত ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গত ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গত ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গত ৬ মার্চ ও ১৭ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গত ৭ মার্চ। এ ছাড়া, আগামী ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে। 

উল্লেখ্য, চাঁদ দেখার সাপেক্ষে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঈদ যাত্রা  ১৮ মার্চ  টিকিট বিক্রি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: