ঢাকার বাতাসের মান আজ যেমন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলছে বসন্ত, আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রা। নেই বৃষ্টির দেখা। আবহাওয়া শুষ্ক থাকায় ঢাকায় দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থাকছে। মাঝেমধ্যে

2026-03-08T10:15:52+00:00
2026-03-08T10:16:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকার বাতাসের মান আজ যেমন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:১৫ এএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ১০:১৬ এএম
সংগৃহীত ছবি
চলছে বসন্ত, আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রা। নেই বৃষ্টির দেখা। আবহাওয়া শুষ্ক থাকায় ঢাকায় দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থাকছে। মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। তবে দুদিন ধরে শহরটির দূষণের মাত্রা অনেকটা কম।

রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমানের স্কোর ২৮২, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। দেশটির আরেকটি শহর করাচির অবস্থান অষ্টম। আর এই শহরের বায়ুমানের স্কোর ১৬৩।

এদিকে বিশ্বে দূষিত শহরের তালিকায় টানা দুদিন শীর্ষে থাকার পর গত শনিবার বাংলাদেশের ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। আজ শহরটির অবস্থার রয়েছে নবম। ঢাকার বায়ুমানের স্কোর ১৬১, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৪১, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। দেশটির আরেকটি শহর কলকাতার অবস্থান সপ্তম। শহরটির বায়ুমানের স্কোর ১৭১।



এছাড়া ১৮৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে কঙ্গোর কিনশাসা, ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে সেনেগালের ডাকার, ১৭১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৫৭ স্কোর নিয়ে দশম অবস্থানে চীনের বেলজিয়াম।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সময়ের আলো/জোই



  বিষয়:   ঢাকা  বাতাস  দূষণ  উন্নত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: