সমঝোতা নয়, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ানোর মধ্যে আরও কঠোর অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট

2026-03-08T13:33:56+00:00
2026-03-08T13:34:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সমঝোতা নয়, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১:৩৩ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ১:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ানোর মধ্যে আরও কঠোর অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আলোচনায় তার আগ্রহ নেই।

শনিবার (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের সামরিক শক্তি সম্পূর্ণভাবে ভেঙে না পড়া বা দেশটির বর্তমান নেতৃত্ব ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত এই সংঘাত থামার সম্ভাবনা নেই। 

ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে যখন দেশটিতে আত্মসমর্পণের মতো কোনো নেতৃত্বই অবশিষ্ট থাকবে না।

এদিকে যুদ্ধের প্রভাবে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্থিরতা বাড়ছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ইরানের ওপর হামলা চালাতে যেন কোনো দেশ তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেয়। তবে তার এই বক্তব্যকে দুর্বলতার লক্ষণ বলে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির কট্টরপন্থী নেতারা।


শনিবার সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের রিভোলিউশনারি গার্ড। পাশাপাশি ইসরায়েলের হাইফা তেল শোধনাগারেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একই সঙ্গে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র স্থাপনা ও কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এসব সংঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

এ সংঘাতের ফলে লেবানন ও ইরানে বহু বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিশ্ব অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বহু বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি কুয়েত ও ইরাক থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বৈশ্বিক অর্থনীতি নতুন সংকটের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


/ইউএমএইচ

  বিষয়:   ট্রাম্প  ইরান  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: