স্মৃতিসৌধে নবনির্বাচিত হুইপদের শ্রদ্ধা

সাভার প্রতিনিধি

জাতীয়

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের নব-নির্বাচিত চিফ হুইপ ও হুইপরা।রোববার (৮ মার্চ)

2026-03-08T19:04:50+00:00
2026-03-08T19:04:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্মৃতিসৌধে নবনির্বাচিত হুইপদের শ্রদ্ধা
সাভার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:০৪ পিএম 
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে জাতীয় সংসদের নব-নির্বাচিত চিফ হুইপ ও হুইপরা। ছবি : সময়ের আলো
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের নব-নির্বাচিত চিফ হুইপ ও হুইপরা।

রোববার (৮ মার্চ) দুপুরে চিফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ জি কে গউছ, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।


শ্রদ্ধা নিবেদন শেষে এসময় চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমান সংসদ হবে প্রাণবন্ত। বিরোধী দলকে সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। এই সরকার জনগণের সরকার। স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংসদে।

সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এফআর




  বিষয়:   সাভার  স্মৃতিসৌধ  নবনির্বাচিত  হুইপ  শ্রদ্ধা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: