‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছেন’

বরিশাল ব্যুরো

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে

2026-03-08T20:56:34+00:00
2026-03-08T20:56:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছেন’
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:৫৬ পিএম 
বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। 

রোববার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরীর একে স্কুল মাঠে জামায়াতের বরিশাল মহানগরীর আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিব। জনগণ সেখানেও তাদের জবাব দিবে। 
রমজানের ফজিলত সম্পর্কে জামায়াতে সেক্রেটারি জেনারেল বলেন, কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এটি শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এই বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। 


তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায়, তাহলেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি, ডিসি, এমপি মন্ত্রী সবাই যদি তাকওয়াবান হন, তাহলে কোন অনিয়ম, শোষণ, জুলুম সমাজে থাকবেনা।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।


এফআর


  বিষয়:   বরিশাল  জামায়াত  সেক্রেটারি জেনারেল  মিয়া গোলাম পরওয়ার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: