হাদি হত্যা : ভারত গ্রেফতারকৃতদের ফেরত পাঠাবে, প্রত্যাশা নাছিরের

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বন্দী প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ভারত ফেরত পাঠাবে বলে প্রত্যাশা

2026-03-08T23:07:51+00:00
2026-03-08T23:07:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
হাদি হত্যা : ভারত গ্রেফতারকৃতদের ফেরত পাঠাবে, প্রত্যাশা নাছিরের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:০৭ পিএম 
হাদি হত্যাকাণ্ডে ভারত গ্রেফতারকৃতদের ফেরত পাঠাবে, প্রত্যাশা নাছিরের। ছবি : সংগৃহীত
বন্দী প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ভারত ফেরত পাঠাবে বলে প্রত্যাশা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের।

তিনি জানান, হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর।

রোববার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ফয়সালের সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেফতার হয়েছেন। আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকরা ভারতে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই মামলার মূল অভিযুক্তদের কেউ গ্রেফতার হয়নি বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, এই হত্যাকাণ্ডকে সামনে এনে কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় ভারতে প্রধান দুই আসামির গ্রেফতার হওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বিএনপি শুরু থেকেই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং নির্বাচনি ইশতেহারেও এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

ছাত্রদলের এই নেতা আরো বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


নাছির উদ্দীন নাছির আশা প্রকাশ করে বলেন, বন্দী প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে ভারত গ্রেফতার হওয়া অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠাবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে বলেও তিনি প্রত্যাশা করেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বন্দী প্রত্যর্পণ চুক্তি  ইনকিলাব মঞ্চ  ওসমান হাদি  হাদি হত্যা  ছাত্রদল  নাছির উদ্দীন নাছির  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: