রেকর্ড গড়া জয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। টানা দুইবার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল সূর্যকুমারের দল।৯৬ রানের জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত! নিউজিল্যান্ড ১৯ ওভারে

2026-03-08T23:15:24+00:00
2026-03-08T23:27:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
রেকর্ড গড়া জয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:১৫ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ১১:২৭ পিএম  (ভিজিট : ১৫২)
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। টানা দুইবার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল সূর্যকুমারের দল। ৯৬ রানের জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত! নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জেতার নজির গড়ল তারা। এছাড়া দুবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। আর একবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

ফাইনালে পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি নিউজিল্যান্ডের। পাওয়ার প্লের ৬ ওভার শেষ হতেই সাজঘরের পথ ধরেন তিনজন ব্যাটার। 


খানিক পরে আউট হন আর একজন। আউট হওয়ার আগে ফিন অ্যালেন ৯, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ এবং মার্ক চ্যাপম্যান ৩ রান করেন।

নিয়মিত উইকেট পতনের পরও আপন তালে খেলে যান ওপেনার টিম সেইফার্ট। মাত্র ২৬ বলে ৫২ রান করে আউট হন তিনি। তার এই অনবদ্য ইনিংসটি দুটি চার ও পাঁচটি ছয়ে সাজানো। এছাড়া ড্যারেল মিচেল আউট হওয়ার আগে করেন ১৭ রান।

এরপর দলনেতা মিচেল স্যান্টনার ছাড়া সুবিধা করতে পারেননি কেউই। ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া জেমস নিশাম ৮, ম্যাট হেনরি শূন্য, লকি ফার্গুসন ৬ ও জ্যাকব ডাফি ৩ রান করেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   বিশ্বকাপ  ভারত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: