সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও গুরতর আহত হয়েছেন আরও দুইজন। ঘনকুয়াশারা কারণে এই দুর্ঘটনা ঘটে বলে

2026-03-09T11:45:22+00:00
2026-03-09T11:48:51+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৪৫ এএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ১১:৪৮ এএম
রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও গুরতর আহত হয়েছেন আরও দুইজন। ঘনকুয়াশারা কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরে এই ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, লালপুর থেকে বাঘায় যাচ্ছিল সিএনজিটি। সিএনজিটি চন্ডিপুরে পৌছালে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজিতে থেকে দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
আরও পড়ুন

নিহতরা হলেন, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫), একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

আহতরা হলেন, লালপুরের আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে ৫ জন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় মামলা দায়ের করা হবে। এরপর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

এএডি/
  বিষয়:   সিএনজি  ভটভটি  সংঘর্ষ  নিহত  রাজশাহী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: