বেসিক ব্যাংকের ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

জাতীয়

বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চলমান অধিকতর তদন্তের স্বার্থে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল

2026-03-09T14:02:54+00:00
2026-03-09T14:03:13+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বেসিক ব্যাংকের ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ২:০৩ পিএম
বেসিক ব্যাংক। পুরোনো ছবি
বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চলমান অধিকতর তদন্তের স্বার্থে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জন আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

সোমবার (৯ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
আরও পড়ুন

নিষেধাজ্ঞার আওতায় আসা উল্লেখযোগ্য আসামিরা হলেন- বেসিক ব্যাংকের সাবেক এমডি একেএম সাজেদুর রহমান, সাবেক ডিএমডি ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম ভূঁইয়া এবং তাহমিনা ডেনিম লিমিটেডের এমডি ইয়াসির আহমেদ খান ও চেয়ারম্যান কামাল জামান মোল্লা।

এদিন দুদকের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল এ আবেদন করেন। আবেদনে তিনি আদালতে জানান, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন এবং তারা পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্ত বিঘ্নিত হবে। এর আগে ৬০ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এবং অন্যতম আসামি কাজী রিজওয়ান মোমিনুল হক ইমিগ্রেশন থেকে বাধা প্রত্যাহারের আবেদন করায় দুদক পুনরায় এই জরুরি আবেদনটি জানায়।

এএডি/
  বিষয়:   বেসিক ব্যাংক  দেশত্যাগ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: