এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ব্যবহারে নতুন করে মূল্য বৃদ্ধির প্রস্তাব উঠেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে

2026-03-09T14:50:05+00:00
2026-03-09T14:50:05+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:৫০ পিএম 
প্রতীকী ছবি
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ব্যবহারে নতুন করে মূল্য বৃদ্ধির প্রস্তাব উঠেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়ানোর আবেদন জানিয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে বর্তমানে প্রচলিত দামের তুলনায় বেড়ে একটি সিলিন্ডারের মূল্য দাঁড়াতে পারে ১২৩৫ টাকা।

প্রতিষ্ঠানটির দাবি, রাষ্ট্রীয় ও বেসরকারি খাতে গ্যাসের দামের পার্থক্যের কারণে ‘ক্রসফিলিং’ নামে একটি সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ, তুলনামূলক কম দামের কারণে সরকারি গ্যাস সিলিন্ডার অন্য খাতে ব্যবহার বা পুনরায় ভরার প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই দাম বাড়ানোর আবেদন করা হয়েছে।
আরও পড়ুন

তবে এর আগেও একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব তোলে। তখন পরিবহন ব্যয় বৃদ্ধি, অপারেশনাল খরচ এবং ক্রসফিলিং বন্ধ করার যুক্তি তুলে ধরা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রহণ করেনি।

নতুন এই প্রস্তাব নিয়ে এখন সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার বিবেচনায় রয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে গৃহস্থালি ব্যবহারকারীদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএডি/


  বিষয়:   এলপি গ্যাস  দাম  বাড়ানো  প্রস্তাব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: