চীনা গবেষকের ভবিষ্যদ্বাণী মিলে গেলেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উক্তি করেছিলেন প্রেডিক্টিভ হিস্ট্রি’র উপস্থাপক অধ্যাপক জুয়েকিন জিয়াং। বেইজিংয়ে দর্শন এবং ইতিহাস পড়ান

2026-03-09T16:42:29+00:00
2026-03-09T17:00:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চীনা গবেষকের ভবিষ্যদ্বাণী মিলে গেলেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৪২ পিএম 
অধ্যাপক জুয়েকিন জিয়াং। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উক্তি করেছিলেন প্রেডিক্টিভ হিস্ট্রি’র উপস্থাপক অধ্যাপক জুয়েকিন জিয়াং। বেইজিংয়ে দর্শন এবং ইতিহাস পড়ান তিনি। তার করা তিন ভবিষ্যৎ বাণীর দুটি ইতোমধ্যে সত্য হয়েছে। তৃতীয় বাণীটি ছিল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় নিয়ে।  

২০২৪ সালের মে মাসের এক বক্তৃতায় জিয়াং জানিয়েছিলেন, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন। পরবর্তী ক্ষেত্রে ভূ-রাজনৈতিক চাপের কারণে ইরানের সঙ্গে সম্মুখসমরে নামতে বাধ্য হবেন তিনি। নিজস্ব ইউটিউব চ্যানেলে এই দুটি পূর্বাভাসের কথা জানিয়েছিলেন জিয়াং।  

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে জিয়াংয়ের সেই অনলাইন বক্তৃতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নজর কেড়েছে। তার দুটি বক্তব্যই নির্ভুলভাবে মিলে যাওয়ায় অনেকেই তাকে ‘চীনের নস্ত্রাদামুস’ বলে ডাকতে শুরু করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে চীনের এই অধ্যাপক তিনটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার মধ্যে দুটি সত্য প্রমাণিত হয়েছে। তৃতীয় ভবিষ্যদ্বাণীটির জন্য অপেক্ষা থাকতে হবে বিশ্ববাসীকে।

কারণ জিয়াং তার তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পূর্বাভাসটি দুই বছর আগে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে এবং রাষ্ট্রটি ধ্বংস হবে।


বেইজিংয়ে দর্শন-ইতিহাসের অধ্যাপক জিয়াং ইয়েল কলেজ থেকে স্নাতক করেছেন। অতীতে ঘটে যাওয়া ঘটনা, ঐতিহাসিক চক্র এবং ভূ-রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ ব্যবহার করে ভবিষ্যতের বৈশ্বিক ঘটনা বা প্রবণতার পূর্বাভাস দেওয়াই হলো ‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ বা ‘ভবিষ্যদ্বাণীমূলক ইতিহাস’।   

জিয়াংয়ের মতে, ইরানের সঙ্গে চলমান এই সংঘাত কোনো সামরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে জড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের দেশগুলো একটি রক্তক্ষয়ী ও বিপজ্জনক ভূ-রাজনৈতিক সংগ্রামে পরিণত হতে পারে তেহরান-ওয়াশিংটনের বিবাদ। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং স্বাভাবিকভাবেই তা আন্তর্জাতিক আর্থিক বাজারকে প্রভাবিত করবে। 

জিয়াং সম্প্রতি ‘ব্রেকিং পয়েন্টস’ নামে একটি সংবাদ সিরিজে বলেন, যুদ্ধের অগ্রগতি সম্পর্কে আমার বিশ্লেষণ দেখে মনে হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। মার্কিন সংঘাতের জন্য ইরানিরা ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয়, জিয়াংয়ের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে রাষ্ট্রটি ধ্বংস হয় কিনা। 

সময়ের আলো/আআ




  বিষয়:   চীন  গবেষক  ভবিষ্যৎ  বাণী  মিল  ধ্বংস  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: