মুজতবা খামেনি নির্বাচিত হওয়া আমেরিকা-ইসরায়েলের জন্য হতাশার : লারিজানি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির মেজ ছেলেমুজতবা খামেনি ইরানের নতুনসর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার)নির্বাচিত হওয়া আমেরিকা ও ইসরায়েলের জন্য লজ্জার ও হতাশার বলে মন্তব্য

2026-03-09T19:34:37+00:00
2026-03-09T19:34:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মুজতবা খামেনি নির্বাচিত হওয়া আমেরিকা-ইসরায়েলের জন্য হতাশার : লারিজানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৩৪ পিএম 
ইরানের নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। ফাইল ছবি
আয়াতুল্লাহ খামেনির মেজ ছেলে মুজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) নির্বাচিত হওয়া আমেরিকা ও ইসরায়েলের জন্য লজ্জার ও হতাশার বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি।

এছাড়া মুজতবা খামেনির নির্বাচন ইরানিদের মনে আশা জাগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে লারিজানি বলেন, মুজতবা খামেনির এই মনোনয়ন ইরানের শত্রুদের অশুভ পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

তিনি সরাসরি মুজতবাকে সম্বোধন করে লেখেন, বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) কর্তৃক ইসলামিক প্রজাতন্ত্রের নেতা হিসেবে আপনার নির্বাচন শত্রুভাবাপন্ন এবং যুদ্ধবাজ শত্রুদের চরম হতাশার মধ্যে নিমজ্জিত করেছে।

আলী লারিজানি আরও উল্লেখ করেন যে, এই সিদ্ধান্তের ফলে ইরানের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছে, যা দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।

/এমএইচআর 


  বিষয়:   মুজতবা খামেনি  লারিজানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: