সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স : টুকু

সাভার প্রতিনিধি

সারাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে। দুর্নীতির কোনো বিষয় সামনে এলে সে ব্যাপারে

2026-03-09T20:23:03+00:00
2026-03-09T20:23:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স : টুকু
সাভার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:২৩ পিএম 
অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যরা। ছবি : সময়ের আলো
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে। দুর্নীতির কোনো বিষয় সামনে এলে সে ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে। 

সোমবার (৯ মার্চ) বিকেলে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ বাণিজ্যিকভাবে মহিষ পালনে উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বিগত সরকার অনেক দুর্নীতি করেছে। এজন্য তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দুধের পরিমাণ বৃদ্ধি করতে ভারত থেকে মুররা জাতের মহিষ আনা হয়েছে। যেগুলোর বাছুর সারা দেশে ছড়িয়ে দিয়ে দুধের উৎপাদন বৃদ্ধি করা হবে। 


তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের বিভিন্ন পর্যায়ে ট্রেনিং করানো হচ্ছে। এতে করে তারা স্বাবলম্বী হয়ে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।

এফআর


  বিষয়:   সাভার  সরকার  দুর্নীতি  জিরো টলারেন্স  টুকু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: