ইরাকের কুর্দিস্তানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের কুর্দিস্তানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।আইআরজিসির জনসংযোগ শাখা থেকে দেওয়া এক

2026-03-10T16:00:48+00:00
2026-03-10T16:00:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরাকের কুর্দিস্তানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:০০ পিএম 
কুর্দিস্তানের এরবিলের হারির বিমান ঘাঁটি। ছবি : সংগৃহীত
ইরাকের কুর্দিস্তানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ শাখা থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কুর্দিস্তানের এরবিলে অবস্থিত হারির বিমান ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর সদর দফতরকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ওই সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এই হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এমএইচআর 


  বিষয়:   ইরাক  কুর্দিস্তান  মার্কিন  বিমান  ঘাঁটি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: