‘পর্যায়ক্রমে সবার কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে’

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, পর্যায়ক্রমে সবার কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরেকিশোরগঞ্জের

2026-03-10T16:41:26+00:00
2026-03-10T17:40:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
‘পর্যায়ক্রমে সবার কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে’
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৪১ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৫:৪০ পিএম
পাইলট প্রকল্প হিসেবে এক হাজার দশটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। ছবি : সময়ের আলো
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, পর্যায়ক্রমে সবার কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামে পাইলট প্রকল্প হিসেবে এক হাজার দশটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। 

তিনি বলেন, ‘আজ কিশোরগঞ্জের ভৈরবের একটি ওয়ার্ড থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হলো। পর্যায়ক্রমে সবার কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।’


উদ্বোধনী অনুষ্ঠানে ৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে খুশি সুবিধা পাওয়া নারীরা। 

এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  ফ্যামিলি কার্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: