বাংলাদেশ পুলিশেরে ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল করেছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পিআইবিতে পদায়ন করা হয়েছে আর ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।
সময়ের আলো/এনএ