সূর্যকুমারদের আইসিসি দিলো ৩৬ কোটি, বোর্ড দিচ্ছে ১৭৩ কোটি!

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত। প্রথম দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয় এবং প্রথম দেশ হিসেবে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ

2026-03-10T17:38:30+00:00
2026-03-10T17:43:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
সূর্যকুমারদের আইসিসি দিলো ৩৬ কোটি, বোর্ড দিচ্ছে ১৭৩ কোটি!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত।  প্রথম দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয় এবং প্রথম দেশ হিসেবে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছে সূর্যকুমারের দল। 

এমন কীর্তির পর আইসিসি থেকে প্রাইজমানি বাবদ ভারত পেয়েছে প্রায় ৩৬ কোটি ৫০ লাখ টাকা। এত বড় অর্জনের পর আইসিসি থেকে ভারতীয় দল যা পেয়েছে তার চেয়ে একশ কোটি টাকারও বেশি পাচ্ছে বিসিসিআই থেকে।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় ক্রিকেটাররা ১৩১ কোটি রূপি পুরস্কার পাচ্ছেন বিসিসিআই থেকে। মঙ্গলবার এই অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৩ কোটি ৬২ লাখ টাকা।


বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া এই ঘোষণা নিশ্চিত করে বলেন,  ‘পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিজয়ী অভিযানের পর টিম ইন্ডিয়াকে ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।’ 

বিসিসিআইয়ের এই পুরস্কারের অর্থ ২০২৪ সালের তুলনায় ৬ কোটি রুপি বেশি। ২০২৪ সালে তৎকালীন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ রোহিত শর্মার নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী দলের জন্য ১২৫ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছিলেন।

অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৯৬ রানে হেরে টুর্নামেন্টের রানার্স আপ নিউজিল্যান্ড আইসিসি থেকে পেয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি ৪৬ লাখ টাকার কিছু বেশি।

সময়ের আলো/এআর


  বিষয়:   সূর্যকুমার  আইসিসি  বোর্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: