কেসিসির এক ওয়ার্ডেই ৫২৭৫টি ফ্যামিলি কার্ড বিতরণ

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডে বসবাসরত নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত পাঁচ হাজার ২৭৫টি পরিবারের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু

2026-03-10T18:52:51+00:00
2026-03-10T18:53:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কেসিসির এক ওয়ার্ডেই ৫২৭৫টি ফ্যামিলি কার্ড বিতরণ
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৬:৫৩ পিএম
‘ফ্যামিলি কার্ড’ বিতরণে হুইপ রকিবুল ইসলামসহ অন্যরা। ছবি : সময়ের আলো
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডে বসবাসরত নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত পাঁচ হাজার ২৭৫টি পরিবারের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে নগরীর খালিশপুর এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে খুলনায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। 

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে হুইপ রকিবুল ইসলাম বলেন, সরকার গঠনের মাত্র ২৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নারীদের স্বাবলম্বী করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে তার সফল বাস্তবায়ন শুরু হলো। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব দ্রুতই খুলনার বন্ধ থাকা কলকারখানাগুলো পুনরায় চালু হবে এবং খুলনা আবারও একটি আধুনিক শিল্প নগরী হিসেবে মাথা তুলে দাঁড়াবে। 


মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি স্বপ্নের খুলনা গড়া হবে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমরা কেবল ফ্যামিলি কার্ডেই থেমে থাকব না। পর্যায়ক্রমে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ইমাম ও পুরোহিতদের জন্য বিশেষ সহায়তা কার্ড চালু করা হবে। জনস্বার্থকে সবার উপরে রেখে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, প্রযুক্তিগত সহায়তায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাছাই করা এই কার্ডের আওতায় আজ প্রথম পর্যায়ে ৪ হাজার ১৫৮ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়া হয়। 

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   খুলনা  খুলনা সিটি কর্পোরেশন  কেসিসি  ওয়ার্ড  ফ্যামিলি কার্ড  বিতরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: