সুন্দরবন থেকে লোকালয়ে বিশাল অজগর, গিলে খেল দিনমজুরের ছাগল

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। স্থানীয় এক দিনমজুরের ছাগল গিলে খাওয়ার পর সাপটি মানুষের

2026-03-10T19:09:39+00:00
2026-03-10T19:09:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সুন্দরবন থেকে লোকালয়ে বিশাল অজগর, গিলে খেল দিনমজুরের ছাগল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৭:০৯ পিএম 
সুন্দরবন থেকে লোকালয়ে বিশাল অজগর। ছবি : সময়ের আলো
বাগেরহাটের শরণখোলা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। স্থানীয় এক দিনমজুরের ছাগল গিলে খাওয়ার পর সাপটি মানুষের নজরে আসে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন রসুলপুর গ্রামের ভোলা নদীর চরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়।

জানা গেছে, রসুলপুর গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল প্রতিদিনের মতো ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে নদীর পাড়ে একটি ঝোপের মধ্যে বিশাল এক অজগর দেখতে পান তিনি। সাপটির পেট অস্বাভাবিক ফুলে থাকায় সোহরাব বুঝতে পারেন যে সাপটি তার ছাগলটি গিলে ফেলেছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগ ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন।


সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস জানায়, উদ্ধার হওয়া অজগরটি প্রায় ১০ ফুট লম্বা। পরে সেটিকে বন সংলগ্ন নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে। 

এদিকে, একমাত্র আয়ের উৎস ছাগলটি হারিয়ে দিনমজুর সোহরাব ফরাজী এখন দিশেহারা। 

বন কর্মকর্তারা জানান, খাবারের সন্ধানে মাঝেমধ্যে বনের প্রাণীরা লোকালয়ে চলে আসে, তবে এগুলো না মেরে বন বিভাগকে জানানোর জন্য তারা অনুরোধ করেছেন।

এফআর


  বিষয়:   বাগেরহাট  সুন্দরবন  লোকালয়ে  বিশাল  অজগর  দিনমজুর  ছাগল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: