টিএসসিতে দুই নারী লাঞ্ছিত : ঢাবির ৩ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ত ঢাবির ৩ জন শিক্ষার্থীকে ৬ মাসের

2026-03-10T19:19:09+00:00
2026-03-10T19:19:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
টিএসসিতে দুই নারী লাঞ্ছিত : ঢাবির ৩ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৭:১৯ পিএম 
দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ত ঢাবির ৩ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ত ঢাবির ৩ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুজন ব্যক্তি এবং দুজন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৩ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো, শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় দুই নারীকে ‘হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত’ করার ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্তদের একজনকে বাঁশের লাঠি হাতে এক নারীকে লাথি মারার চেষ্টা করতে দেখা যায় বলে অভিযোগ উঠে। পরে প্রক্টরিয়াল টিম আসলে ঘটনাটি নিয়ন্ত্রণে আসে।

/এমএইচআর 



  বিষয়:   টিএসসি  নারী লাঞ্ছিত  ঢাবি  বহিষ্কার 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: